বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে
justice

আড়াইহাজারে ভাবী ও ভাতিজা হত্যা মামলায় দেবরের মৃত্যুদণ্ড

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আড়াইহাজারে ভাবী ও ভাতিজা হত্যা মামলায় দেবরের মৃত্যুদণ্ড
📷 আড়াইহাজারে ভাবী ও ভাতিজা হত্যা মামলায় দেবরের মৃত্যুদণ্ড। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
আড়াইহাজারে ভাবী ও ভাতিজা হত্যা মামলায় দেবরের মৃত্যুদণ্ড

 আড়াইহাজারে টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমান সাদককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২২ সালের ২ জুলাই রাতে আসামি সাদিকুর রহমান তার ভাবি রাজিয়া সুলতানা কাকলীর কাছে টাকা ধার চান। রাজিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে সাদিকুর ধারালো বটি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। এরপর রাজিয়ার ঘুমন্ত ছেলে তালহা (৮)-কেও একইভাবে কুপিয়ে হত্যা করে। হত্যার পর আলমারিতে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তিনি।

পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বেগম আড়াইহাজার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে সাদিকুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত সাদিকুর রহমান সাদককে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন