শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
justice

রনদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষক পুনর্বহালে শিক্ষার্থীদের আন্দোলন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ১২:৪১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
রনদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষক পুনর্বহালে শিক্ষার্থীদের আন্দোলন
📷 রনদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষক পুনর্বহালে শিক্ষার্থীদের আন্দোলন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

রনদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষক পুনর্বহালে শিক্ষার্থীদের আন্দোলন

নারায়ণগঞ্জ ভয়েস ॥

নারায়ণগঞ্জের রনদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে (R. P. Shaha University) বহিষ্কৃত দুই শিক্ষককে পুনর্বহালের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
প্রশাসনের এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও আন্দোলনে নেমেছেন।


শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ফুলের তোড়া দিয়ে বহিষ্কৃত দুই শিক্ষক—ড. সেলিনা আক্তার ও ড. আরিফুর রহমানকে পুনর্বহাল করেছে, যা নিয়ে ক্যাম্পাসে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

জানা গেছে, দুই শিক্ষক পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং গত ৫ আগস্টের পর সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে বহিষ্কৃত হন। পরবর্তীতে তারা রনদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন, তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাদের এখান থেকেও বহিষ্কার করা হয়।
সম্প্রতি প্রশাসন তাদের আবারও নিয়োগ দিয়েছে, যা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।


শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,

“প্রশাসন ঘনিষ্ঠ কিছু ব্যক্তি ব্যবহার করে আমাদের ওপর ভয়ভীতি ও হামলার চেষ্টা চালানো হচ্ছে।”

তারা ঘোষণা দিয়েছেন—

“দুই শিক্ষকের পুনর্বহাল সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।”

অন্য একদল শিক্ষার্থী বলেন,

“যাদের কারণে আগেও সহপাঠীদের ক্ষতি হয়েছে, যাদের হাতে এখনো নিরপরাধ শিক্ষার্থীর রক্তের দাগ লেগে আছে, তাদের কোনোভাবেই শিক্ষক হিসেবে মেনে নেওয়া যায় না।”


বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা ন্যায্য দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রশাসন সিদ্ধান্ত না বদলানো পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত থাকবে।


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)  বলেন,

“এই বিষয়ে আমি আপাতত কোনো মন্তব্য করতে অনিচ্ছুক।”

Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন