শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
justice

রূপগঞ্জে সেনা অভিযানে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ১

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ৩:৫০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে সেনা অভিযানে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ১
📷 রূপগঞ্জে সেনা অভিযানে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ১। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
রূপগঞ্জে সেনা অভিযানে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ ভয়েস ॥

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রবিন মিয়া (৩৪)-কে গ্রেপ্তার করেছে পূর্বাচল আর্মি ক্যাম্পের আভিযানিক দল।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (২ নভেম্বর) গভীর রাতে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধার করা হয়েছে—

  • একটি বিদেশি পিস্তল,
  • একটি রিভলভার,
  • একটি দুই নলা বন্দুক,
  • একটি ডামি পিস্তল,
  • দুই রাউন্ড গুলি,

দেশীয় ধারালো অস্ত্র,
এছাড়াও বিপুল পরিমাণ মাদকদ্রব্য, যার মধ্যে রয়েছে হেরোইন ২২২ গ্রাম, ইয়াবা ১৫৩ পিস ও গাঁজা ৫০০ গ্রাম।

অভিযান শেষে সোমবার (৩ নভেম্বর) রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পূর্বাচল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।

তিনি বলেন,

> “বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। রূপগঞ্জে পরিচালিত এই অভিযানে একটি বড় অস্ত্র ও মাদক চক্রের সদস্যকে আটক করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।”

লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক আরও জানান,

> “আটক রবিন মিয়ার বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মামলা রয়েছে। আমাদের কাছে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই আসল পরিচয়। সন্ত্রাসী মানে সন্ত্রাসী—এটাই মূল বিষয়।”

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম জানান,

> “সেনাবাহিনীর হাতে আটক রবিন মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন