মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
narayanganjcity

নারায়ণগঞ্জে মাদকবিরোধী যৌথ অভিযানে ১৬ জন গ্রেফতার ও দণ্ডিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৫:৩৬ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে মাদকবিরোধী যৌথ অভিযানে ১৬ জন গ্রেফতার ও দণ্ডিত
📷 নারায়ণগঞ্জে মাদকবিরোধী যৌথ অভিযানে ১৬ জন গ্রেফতার ও দণ্ডিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জে মাদকবিরোধী যৌথ অভিযানে ১৬ জন গ্রেফতার ও দণ্ডিত

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার চাঁনমারি এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদীর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), ফতুল্লা মডেল থানা পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মাদক সেবন ও গাঁজা রাখার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

গ্রেফতার ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— আসিফ (২২), তারা মিয়া (৩৫), মোক্তার হোসেন (৪২), মো. বাচ্চু (৫৫), মো. জসিম উদ্দিন (৪০), মামুন, মো. কাওসার (৩৭), মুনসুর (৫৫), মো. রতন (৩৭), মো. জামাল (৩৮), মো. শিপন (৩৮), আল-আমিন (৩৭), মো. জুয়েল (৪০), মো. রাজীব (৪০), মো. আকাশ মিয়া (২৪) ও মিজানুর রহমান (৩৩)।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়।
এ সময় এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয় এবং স্থানীয়দের সহযোগিতায় অভিযান নির্বিঘ্নে সম্পন্ন হয়।

অভিযানে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও ফতুল্লা মডেল থানার একাধিক টিম অংশ নেয়। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন