মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
outsidecity

রূপগঞ্জে বেতন বকেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে ঘণ্টাব্যাপী যানজট

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১২:৩৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে বেতন বকেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে ঘণ্টাব্যাপী যানজট
📷 রূপগঞ্জে বেতন বকেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে ঘণ্টাব্যাপী যানজট। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

রূপগঞ্জে বেতন বকেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে ঘণ্টাব্যাপী যানজট


নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থেকে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার আরিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে।


বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, প্রতিষ্ঠানটিতে দুই শতাধিক শ্রমিক কাজ করছেন। প্রায় চার মাস ধরে তাদের বেতন ও অন্যান্য পাওনা বন্ধ রয়েছে।

একজন শ্রমিক বলেন,

“আমরা সংসার চালাতে হিমশিম খাচ্ছি। দোকানে বাকি, ঘরভাড়া বাকি—এই অবস্থায় মালিকপক্ষ শুধু ২০ দিনের বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে, যা আমরা গ্রহণ করিনি।”

শ্রমিকরা সকালে কারখানার সামনে জড়ো হয়ে দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন। পরে তারা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই অবরোধে উভয় পাশে শত শত যানবাহন আটকে যায়।

কারখানার ঠিকাদার মিন্টু মিয়া বলেন,

“আমরা এক মাসের বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু শ্রমিকরা পুরো বকেয়া না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসেনি। বিষয়টি মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।”

পুলিশের তৎপরতা ও বর্তমান অবস্থা

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,

“খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা শেষে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক এবং যান চলাচল শুরু হয়েছে।”

তবে শ্রমিকরা জানিয়েছেন, যদি দ্রুত তাদের বেতন-ভাতা পরিশোধ না করা হয়, তাহলে তারা আবারও আন্দোলনে নামবেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন