মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
outsidecity

সিদ্ধিরগঞ্জে ভোররাতে অভিযান: খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারী আটক

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৭রেরাই অক্টোবর ২০২৫ ১২:১২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে ভোররাতে অভিযান: খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারী আটক
📷 সিদ্ধিরগঞ্জে ভোররাতে অভিযান: খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারী আটক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে খেলনা পিস্তলসহ দুই যুবককে আটক করেছে। তারা মোটরসাইকেলে করে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন— মো. সাগর ইসলাম হৃদয় (৩০) ও মো. অনিক (২৫)।
তাদের কাছ থেকে একটি স্টিল বডির ধূসর রঙের খেলনা পিস্তল, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, এবং ১ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনূর আলম জানান,

> “গ্রেফতারকৃতরা মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকায় গিয়ে খেলনা পিস্তল দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাত এবং ছিনতাই করত। ভোরে পুলিশ টহলের সময় তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়।”

ওসি আরও বলেন,

> “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, খেলনা পিস্তল ব্যবহার করে একাধিক ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।”

পুলিশ জানায়, আটক সাগর ইসলাম হৃদয়ের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক আইনে পূর্বের মামলা রয়েছে, আর অনিকের বিরুদ্ধেও একই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, খেলনা পিস্তল ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই করার এমন কৌশল সাম্প্রতিক সময়ে বেড়েছে, এজন্য পুলিশের নজরদারি আরও জোরদার করা হচ্ছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন