মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
narayanganjcity

শিশু গৃহকর্মীকে ধর্ষণ: পুলিশ সদস্য গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৯:৪৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
শিশু গৃহকর্মীকে ধর্ষণ: পুলিশ সদস্য গ্রেপ্তার
📷 শিশু গৃহকর্মীকে ধর্ষণ: পুলিশ সদস্য গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

শিশু গৃহকর্মীকে ধর্ষণ: পুলিশ সদস্য গ্রেপ্তার


নারায়ণগঞ্জের বন্দরে ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে রুহুল আমিন (৪১) নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে বন্দর থানার রূপালী আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
নির্যাতিতার চাচার দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি ঢাকার কলাবাগান এলাকায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। সোমবার (২০ অক্টোবর) দুপুরে সে কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে আসে। পরে ধানমন্ডি সাইন্স ল্যাবরেটরি এলাকায় অভিযুক্ত রুহুল আমিনের সাথে তার দেখা হয়।
অভিযোগ অনুযায়ী, রুহুল আমিন শিশুটিকে প্রলুব্ধ করে নারায়ণগঞ্জের বন্দর রূপালী এলাকায় নিজের ভাড়া বাসায় নিয়ে আসেন এবং সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরবর্তীতে, মঙ্গলবার সকালে রুহুল আমিন শিশুটিকে পুনরায় কলাবাগান নিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জ সদর থানার ২নং রেল গেট এলাকায় পৌঁছালে শিশুটি চিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে মারধর করে এবং পুলিশে খবর দেয়। প্রথমে সদর থানা পুলিশ এবং পরে ঘটনাস্থল বন্দর থানা হওয়ায় বন্দর থানা পুলিশ রুহুল আমিনকে হেফাজতে নেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তারকৃত রুহুল আমিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ট্রাফিক বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন