বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
health

বিদ্যালয়ভিত্তিক টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম চলমান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৪:৪৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বিদ্যালয়ভিত্তিক টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম চলমান
📷 বিদ্যালয়ভিত্তিক টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম চলমান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
বিদ্যালয়ভিত্তিক টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম চলমান 


সদর উপজেলার বিদ্যালয় ভিত্তিক টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম চলমানের অংশ হিসেবে সস্তাপুরে কে.এ. একাডেমীতে দুই শতাধিক শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়।

সরকার ঘোষিত বিদ্যালয়ভিত্তিক টাইফয়েড প্রতিরোধ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় রবিবার (১৯ অক্টোবর) সকাল থেকে কে.এ. একাডেমীতে শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন প্রদান কার্যক্রম।

উক্ত কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীকে টাইফয়েড প্রতিরোধক ভ্যাকসিন দেওয়া হয়। সকাল থেকেই শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।

স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানান, টাইফয়েড একটি পানিবাহিত সংক্রামক ব্যাধি। শিশু-কিশোরদের মধ্যে এই রোগের ঝুঁকি বেশি থাকায় বিদ্যালয়ভিত্তিক এই টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে করে ভবিষ্যতে শিক্ষার্থীরা নিরাপদ ও সুস্থ জীবনযাপন করতে পারে।

কে.এ. একাডেমীর প্রধান শিক্ষক বলেন, “সরকারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। স্কুল পর্যায়ে টিকাদান শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিভাবকদেরও এই বিষয়ে সচেতন থাকতে হবে।”

স্বাস্থ্য বিভাগ জানায়, সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ধাপে ধাপে এই টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম চলবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই উপজেলাধীন সব স্কুলে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন