বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
health

নারায়ণগঞ্জে তারুণ্যের উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৫:৪৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে তারুণ্যের উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত
📷 নারায়ণগঞ্জে তারুণ্যের উৎসবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিকেল ৫টা পর্যন্ত চলে এ রক্তদান কার্যক্রম।

কর্মসূচীর আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, সহযোগিতায় ছিল কোয়ান্টাম বাংলাদেশ ও বাঁধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

উদ্বোধনী বক্তব্যে ডিসি জাহিদুল ইসলাম বলেন,

আজকের রক্তদান কর্মসূচী মানবতার সর্বোচ্চ প্রকাশ। যারা সুস্থ ও সবল আছেন, তারা যদি রক্ত দান করেন তবে একজন মানুষের জীবন বাঁচতে পারে। যারা রক্ত দান করেছেন তারা জানেন, এর ভেতরে যে কতটা তৃপ্তি আছে তা কেবল রক্তদাতারাই উপলব্ধি করতে পারেন।

তিনি আরও বলেন,
আমাদের সমাজে অনেক রোগী আছেন যারা রক্তের অভাবে ভুগছেন। অনেকের আবার রক্ত কিনে নেওয়ার সামর্থ্য নেই। সেই লক্ষ্যেই কোয়ান্টাম ও বাঁধনের মতো প্রতিষ্ঠান মানবতার হাত প্রসারিত করে আমাদের মাঝে এসেছে। যারা সুস্থ আছেন, তারা যেন স্বেচ্ছায় রক্ত দান করে মানুষের পাশে দাঁড়ান। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে মহৎ কাজ আর কিছু নেই।

ডিসি জাহিদুল ইসলাম জানান, তিনি নিজে এই কর্মসূচীতে অংশগ্রহণ করে প্রথম রক্ত দান করেন।
আমি যত কাজ করি না কেন, মাঝে মাঝে মনে হয় এই শহর ও জেলার জন্য আরও কিছু করা দরকার। তাই আজকে আমি নিজ হাতে রক্ত দান করে এই কর্মসূচীর সূচনা করলাম, — যোগ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ রক্তদান কর্মসূচীতে শতাধিক তরুণ-তরুণী ও স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় রক্ত দান করেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন