বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
health

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচি পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ১১:০২ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচি পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল
📷 নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচি পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচি পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল

নারায়ণগঞ্জ ভয়েস ॥

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন প্রক্রিয়া পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সংস্থার কারিগরি কর্মকর্তা ড. ইমানুয়েল নজাম্বের নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলা স্বাস্থ্য বিভাগের কার্যক্রম পরিদর্শন করে।

প্রথমে প্রতিনিধি দলটি জেলা সিভিল সার্জন অফিসে গিয়ে সিভিল সার্জন ডা. মুশিয়ুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সেখানে জেলার সামগ্রিক স্বাস্থ্যসেবা, বিশেষ করে টাইফয়েড প্রতিরোধে গৃহীত উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

পরে প্রতিনিধি দলটি দুটি দলে বিভক্ত হয়।

ড. ইমানুয়েল নজাম্বের নেতৃত্বে একটি দল সোনারগাঁ উপজেলার বিভিন্ন টাইফয়েড টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

অন্য দলটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় পরিচালিত টিকাদান কর্মসূচি সরেজমিনে ঘুরে দেখে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল জেলায় চলমান টাইফয়েড টিকাদান কার্যক্রমের অগ্রগতি, মান নিয়ন্ত্রণ ও সার্বিক প্রভাব মূল্যায়ন করা।

স্বাস্থ্য বিভাগ জানায়, নারায়ণগঞ্জে টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর থেকে অভিভাবক ও সাধারণ মানুষের সাড়া ইতিবাচক। টিকাদান কর্মসূচি যেন আরও কার্যকরভাবে এগিয়ে চলে, সে বিষয়ে ডব্লিউএইচও প্রতিনিধি দল বিভিন্ন পরামর্শ প্রদান করেছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন