শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
health

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, ডিসির নির্দেশ—‘একজনও বাদ না যায়’

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৩:৩৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, ডিসির নির্দেশ—‘একজনও বাদ না যায়’
📷 নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, ডিসির নির্দেশ—‘একজনও বাদ না যায়’। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, ডিসির নির্দেশ—‘একজনও বাদ না যায়’

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে শহরের হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন,

“এই টিকাদান কর্মসূচি বাংলাদেশ সরকারের একটি মানবিক উদ্যোগ। ৯ মাস থেকে ১৫ বছরের নিচের সব শিশু-কিশোর যেন এই টিকা পায়, তা নিশ্চিত করতে হবে। একজনও যেন বাদ না যায় — এই বিষয়টি আমাদের সবার নজরে রাখতে হবে।”

জেলা প্রশাসক আরও বলেন,

“কোনো শিশু যদি কোনো কারণে বাদ পড়ে, তবে তারা পরবর্তীতে উপজেলা হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে। আমরা আমাদের সন্তানদের সুস্থ, দক্ষ ও শক্তিশালী নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই—তাদের যেন কোনোভাবেই টাইফয়েডে আক্রান্ত হতে না হয়।”

স্বাস্থ্য বিভাগ জানায়, নারায়ণগঞ্জ জেলায় মোট ৫ লাখ ১ হাজার ৭২১ জন শিশুকে ১৮ দিনের মধ্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে—এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে, যাতে কোনো শিশু বাদ না পড়ে।

Words: 205 | Characters: 1363

 

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন