মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
outsidecity

সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পর যুবতীর বস্তাবন্দী লাশ উদ্ধার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১১:১৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পর যুবতীর বস্তাবন্দী লাশ উদ্ধার
📷 সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পর যুবতীর বস্তাবন্দী লাশ উদ্ধার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পর যুবতীর বস্তাবন্দী লাশ উদ্ধার



নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পর সায়মা আক্তার মীম (২২) নামে এক তরুণীর কসটেপে মোড়ানো বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকার ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত সায়মা আক্তার মীম পাবনা জেলার সুজানগর থানার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি নারায়ণগঞ্জের মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় ‘কলাপাতা বার্গার’ নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

নিখোঁজের চার দিন পর মিলল লাশ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে কর্মস্থলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন মীম। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিকেল ৪টার দিকে কাইকারটেক ব্রিজের নিচে ঝোপের মধ্যে বড় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খোলার পর কালো পলিথিনে মোড়ানো, কসটেপে প্যাঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করে।

পরে নিহতের মামা খোকন শেখ সাগর ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় নিশ্চিত করেন।

পরিবারের অভিযোগ: স্বামীই দায়ী

নিহতের মামা খোকন শেখ সাগর বলেন, “আমার ভাগ্নি দুই বছর আগে কুমিল্লার রায়হান নামে এক যুবকের সঙ্গে প্রেম করে বিয়ে করে। উভয় পরিবারের অমতে তারা ভাড়া বাসায় থাকছিল। আমার দৃঢ় বিশ্বাস, রায়হানই মীমকে শ্বাসরোধে হত্যা করে ব্যাগে ভরে ফেলে গেছে। রায়হানকে গ্রেপ্তার করতে পারলেই হত্যার রহস্য উদঘাটন হবে।”

পুলিশের বক্তব্য

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “কসটেপে মোড়ানো ব্যাগ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন