মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
justice

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৭ (সাত) কেজি গাঁজা সহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস: হোসেন আরিফ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ৮:০৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৭ (সাত) কেজি গাঁজা সহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার
📷 সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৭ (সাত) কেজি গাঁজা সহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০৭ (সাত) কেজি গাঁজা সহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার

 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহীনুর আলম এর নেতৃত্বে কর্মরত এএসআই (নিরস্ত্র)/ রাশেদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ (১ অক্টোবর) বুধবার বিকেল ৫ টার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ পুল কাঠপট্টির জনৈক মনির হোসেন এর শাহ-দেওয়ানবাগী ফার্ণিচার মার্ট নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একজন ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসা বাদে তার নাম-ঠিকানা মোঃ হোসেন মনা (৪২), পিতা-মৃত আঃ লতিফ স্বর্ণকার, মাতা-ভানু বেগম, সাং-উত্তর আজিবপুর, বাগানবাড়ী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর তার হেফাজতে থেকে সর্বমোট ০৭ (সাত) কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Words: 132 | Characters: 905

 

Author

নারায়ণগঞ্জ ভয়েস: হোসেন আরিফ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন