মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
outsidecity

ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ নৌকার মাঝির লাশ উদ্ধার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৬:৪৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ নৌকার মাঝির লাশ উদ্ধার
📷 ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ নৌকার মাঝির লাশ উদ্ধার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ নৌকার মাঝির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ইদ্রিস আলী ব্যাপারী (৪৫) নামের এক নৌকার মাঝির লাশ উদ্ধার করেছে পাগলা নৌ পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফতুল্লা সরকারি তেল ডিপো যমুনা ঘাটের পেছন থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইদ্রিস আলী ব্যাপারী শরিয়তপুর জেলার শখিপুর থানার চরজিন কিং গ্রামের মৃত সিদ্দিক আলী ব্যাপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার শ্যামপুর তেলঘাট এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

পাগলা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, নিহত ইদ্রিস আলী একজন নৌকার মাঝি ছিলেন। গত ২২ সেপ্টেম্বর দুপুর একটার দিকে নৌকা চালানোর সময় অসাবধানতাবশত মাঝ নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

তিনি আরও জানান, বুধবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের স্বজনেরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্ঘটনাবশত পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়েছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন