বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে
publicsuffering

নবীগঞ্জ ঘুদারাঘাট থেকে আই ই টি স্কুল পর্যন্ত তীব্র যানজট সাধারণ মানুষের ভোগান্তি চরমে।

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৯:১৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নবীগঞ্জ ঘুদারাঘাট থেকে আই ই টি স্কুল পর্যন্ত তীব্র যানজট সাধারণ মানুষের ভোগান্তি চরমে।
📷 নবীগঞ্জ ঘুদারাঘাট থেকে আই ই টি স্কুল পর্যন্ত তীব্র যানজট সাধারণ মানুষের ভোগান্তি চরমে।। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নবীগঞ্জ গুদারাঘাট এলাকায় উপচেপড়া ভিড়ের কারণে ঘাট থেকে আই ই টি স্কুল পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ পথচারী ও যানবাহনের চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই যানজট শুরু হয়।সরেজমিন ঘুরে দেখা যায়, গুদারাঘাট এলাকায় যাত্রীবাহী অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহন একসঙ্গে জমে থাকায় পুরো সড়ক প্রায় অচল হয়ে পড়ে। বিশেষ করে ঘাট থেকে আই ই টি স্কুল পর্যন্ত প্রায় আধা কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগছে ১ ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয় ।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঘাট এলাকায় পর্যাপ্ত শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে এই অবস্থা তৈরি হচ্ছে। নৌঘাট থেকে নামা যাত্রীদের ভিড়ের সঙ্গে যুক্ত হচ্ছে অটোরিকশার দৌরাত্ম্য। ফলে সড়কে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।

পথচারীরা জানান, সামান্য পথ অতিক্রম করতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন