বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে
publicsuffering

৫৪ কোটি টাকায় নির্মিত সড়ক ভেঙে বেহাল—৫৪ দিনেই শেষ , জনদুর্ভোগ চরমে। অচিরেই সংস্কার না হলে অবরোধের হুঁশিয়ারি জামায়াতের ইসলামীর।

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৪:১০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
৫৪ কোটি টাকায় নির্মিত সড়ক ভেঙে বেহাল—৫৪ দিনেই শেষ , জনদুর্ভোগ চরমে। অচিরেই সংস্কার না হলে অবরোধের হুঁশিয়ারি জামায়াতের ইসলামীর।
📷 ৫৪ কোটি টাকায় নির্মিত সড়ক ভেঙে বেহাল—৫৪ দিনেই শেষ , জনদুর্ভোগ চরমে। অচিরেই সংস্কার না হলে অবরোধের হুঁশিয়ারি জামায়াতের ইসলামীর।। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
বন্দরের সড়ক উন্নয়নে ভরাডুবি

৫৪ কোটি টাকায় নির্মিত সড়ক ভেঙে বেহাল—৫৪ দিনেই শেষ , জনদুর্ভোগ চরমে।
অচিরেই সংস্কার না হলে অবরোধের হুঁশিয়ারি জামায়াতের ইসলামীর।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কোটি টাকার উন্নয়ন প্রকল্প আবারও ভরাডুবির মুখে। প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মদনপুর–বন্দর সড়ক উদ্বোধনের মাত্র ৫৪ দিন পরই ভাঙাচোরা ও গর্তে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দ ও জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে চরম জনদুর্ভোগ।

স্থানীয়রা বলছেন, উন্নয়নের নামে দুর্নীতি ও নিম্নমানের কাজের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, বিশেষ করে শিক্ষার্থী, শ্রমজীবী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মাইনুদ্দিন এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন—
“৫৪ কোটি টাকা খরচ করেও যদি রাস্তা ৫৪ দিনও টিকে না থাকে, তবে এটি জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা। উন্নয়নের নামে দুর্নীতিতে মেতে উঠেছিলো বিগত সরকারের একটি পরিবার। অচিরেই সংস্কার কাজ শুরু না হলে জনগণই তার জবাব দেবে।”

এদিকে বন্দর থানা জামায়াতের আমির মাওলানা খোরশেদ আলম ফারুকী হুঁশিয়ারি দিয়ে বলেন—
“যদি দ্রুত মেরামত কাজ শুরু না হয়, জনগণ বাধ্য হবে মদনপুর থেকে বন্দরের সড়ক অবরোধ করতে।”

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করে এবং শেষে রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের কাছে স্মারকলিপি জমা দেন। মানববন্ধন থেকে দাবি জানানো হয়—
দ্রুত সড়ক সংস্কার

জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত সাধারণ মানুষ।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, “আমরা চাই টেকসই সড়ক, যেন বারবার কোটি কোটি টাকা খরচ করেও ভোগান্তিতে না পড়তে হয়।”

সবার দাবি—অচিরেই সংস্কার করে নিরাপদ সড়ক ও দুর্নীতিমুক্ত উন্নয়ন নিশ্চিত করা। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, মহানগর ইউনিটের সদস্য ডাঃ জাকির হোসেন, কাজী মামুন, মুফতি আতিকুর রহমানসহ নেতৃবৃন্দ। মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন মাওলানা আরিফুর রহমান। 
এর পর সরক ও জনপদ প্রকৌশলী বিভাগের 
নির্বাহী আব্দুর রহিমের কাছে স্মারকলিপি প্রদান করেন বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন