মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
narayanganjcity

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও কেক কাটা কর্মসূচি করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও কেক কাটা কর্মসূচি করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
📷 বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও কেক কাটা কর্মসূচি করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও কেক কাটা কর্মসূচি

নারায়ণগঞ্জ, ১ সেপ্টেম্বর, সোমবার 

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা-এর উদ্যোগে দোয়া মাহফিল ও কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

কর্মসূচিটি আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আইনজীবী ফোরামের কার্যালয়ে আয়োজিত হয়। এতে মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ টিপু, সদ্য নির্বাচিত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রধানসহ নেতৃবৃন্দ, আইনজীবী, স্থানীয় জনপ্রতিনিধি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র প্রতিষ্ঠা, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এ সময় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বলেন,

 

“বিএনপির ৪৭ বছরের ইতিহাস সংগ্রামের ইতিহাস। এ দল জনগণের অধিকার আদায়ে সব সময় লড়াই করে এসেছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকবে।”

দোয়া মাহফিল শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে বিএনপি নেতৃবৃন্দ ও আইনজীবীরা একে অপরকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন