শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
sports

কোহলি নয়, স্মিথই সেরা টেস্টে

Reporter
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
কোহলি নয়, স্মিথই সেরা টেস্টে
📷 কোহলি নয়, স্মিথই সেরা টেস্টে। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

গত এক বছর বিশেষজ্ঞরা নিশ্চিন্তে ছিলেন। বিশ্বের সেরা ব্যাটসম্যান কে—এ প্রসঙ্গে উত্তরটা মুখস্থ বলে দিতে পারতেন। যে কোনো সংস্করণেই ভারত অধিনায়ক বিরাট কোহলি এতটাই এগিয়ে আছেন সবার চেয়ে। কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর স্মিথ স্মিথ আবার হাজির হয়েছেন দৃশ্যপটে। এবারের অ্যাশেজে এমন পারফরম্যান্সই করেছেন যে সবাই আবার বলতে শুরু করেছে কোহলি নয়, স্মিথই সেরা।

এক সময় বিশ্বের সেরা ব্যাটসম্যানের প্রশ্নে স্মিথ -কোহলির সঙ্গে জো রুট ও কেন উইলিয়ামসের নামও তোলা হতো। কিন্তু বাকি দুজনের চেয়ে দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন স্মিথ ও কোহলি। মাঝে এক বছরের নিষেধাজ্ঞায় স্মিথ আবার পিছিয়ে পড়েছিলেন বেশ। অ্যাশেজে মাত্র à§­ ইনিংসে ৭৭৪ রান করে কোহলিকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ে আবার শীর্ষে উঠে গেছেন স্মিথ। সাবেক ইংলিশ স্পিনার মন্টি পানেসার অবশ্য র‍্যাঙ্কিংয়ের দিকে তাকানোর প্রয়োজনও বোধ করছেন না স্মিথের শ্রেষ্ঠত্বের কথা জানাতে।

টাইমস অব ইন্ডিয়ার কাছে বিশেষ সাক্ষাৎকারেই প্রজন্মের সেরা দুই ব্যাটসম্যানের মধ্যে তুলনা টেনেছেন পানেসার। এই বাঁহাতি স্পিনারের চোখে সব সংস্করণ মিলিয়ে কোহলি এগিয়ে থাকলে ক্রিকেটের কুলীন সংস্করণে স্মিথই এগিয়ে, ‘স্টিভ স্মিথ বিরাট কোহলির চেয়ে ভালো টেস্ট ব্যাটসম্যান। যদি সংক্ষিপ্ত সংস্করণ দেখেন তাহলে কোহলি এগিয়ে আছে। সে সবকিছু মিলিয়েই বিশ্ব মানের খেলোয়াড়। সে বিশ্বের সেরা ব্যাটসম্যান। স্মিথ বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান।’

পরিসংখ্যানও সেটাই বলে। একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিন সংস্করণেই ৫০ এর ওপর গড় কোহলি। ওয়ানডেতে ৪৩ সেঞ্চুরি করে ফেলেছেন। সে তুলনায় টেস্টে একটু পিছিয়ে আছেন। ৫৩ গড় ও ২৫ সেঞ্চুরি অন্য যে কোনো ব্যাটসম্যানের জন্যই অসাধারণ অর্জন বলে ধরে নেওয়া যেতে পারে। কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বী স্মিথের ২৬ সেঞ্চুরি এসেছে তাঁর চেয়ে ১১ ইনিংস কম খেলে। গড়টা কোহলির জন্যও ঈর্ষণীয়, ৬৪.৫৬। টেস্টে তাই স্মিথই এগিয়ে থাকছেন।

পানেসার অবশ্য কোহলিভক্তদের মন ভালো করে দিয়েছেন অন্য এক প্রসঙ্গে। ক্রিকেট ইতিহাসে সেঞ্চুরির রাজা হয়ে আছেন শচীন টেন্ডুলকার। একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি তাঁর। ৬৮ সেঞ্চুরি নিয়ে এখনো বেশ পিছিয়ে আছেন কোহলি। তবে পানেসারের ধারণা কোহলিই পারবেন টেন্ডুলকারকে টপকাতে, ‘কোহলির পক্ষেই সম্ভব টেন্ডুলকারের টেস্ট সেঞ্চুরির রেকর্ড (à§«à§§) ভাঙা। যেভাবে সে ব্যাট করছে আর যে ফর্মে আছে তাতে ওয়ানডে ও টেস্টের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ওরই হবে। ওর ১০০ এর বেশি সেঞ্চুরি করার ক্ষমতা আছে।’

Author

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন