শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
health

নিতাইগঞ্জে মোবাইল কোর্টঃ বিএসটিআই অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদনে ওভেনস ফুডকে জরিমানা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নিতাইগঞ্জে মোবাইল কোর্টঃ বিএসটিআই অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদনে ওভেনস ফুডকে জরিমানা
📷 নিতাইগঞ্জে মোবাইল কোর্টঃ বিএসটিআই অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদনে ওভেনস ফুডকে জরিমানা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জেলা প্রশাসকের নির্দেশে নিতাইগঞ্জ এলাকায় নিরাপদ খাদ্য আইনে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযান চলাকালে OVENS (ওভেনস) ফুড কারখানা পরিদর্শন করা হয়। সেখানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়া পাউরুটি, বিস্কিট, বাটার বান উৎপাদন করে বাজারজাত করছে এবং শো-রুমে বিক্রি করছে।

এ অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠেছে অনেক নাম-বেনামি বেকারি প্রতিষ্ঠান। নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অবৈধ ও অস্বাস্থ্যকর বেকারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলে সাধারণ মানুষ নিরাপদ বেকারি খাদ্য পাবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন