বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে
শিক্ষা

নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা পেলো কৃতি শিক্ষার্থীরা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ৪:৩২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা পেলো কৃতি শিক্ষার্থীরা
📷 নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা পেলো কৃতি শিক্ষার্থীরা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


লেখাপড়ার পাশাপাশি প্রত্যােকের মাঝে মানবিক গুণাবলি থাকা প্রয়োজন - মাওলানা মইনুউদ্দিন আহমাদ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ শহরের আলম খান লেন এলাকায় মাদরাসার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামসুল হক বলেন, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, তাদের অবদান বিশেষভাবে স্মরণীয়। ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের ৪৯ জন সদস্য বিদায় নিয়েছেন উল্লেখ করে তিনি তাদের জন্য দোয়া করেন এবং প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি বলেন, মাত্র দুইজন মহিলা নিয়ে এই মাদরাসার যাত্রা শুরু হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানুষের জীবন পরিচালনার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
তিনি বলেন, “আল্লাহ তায়ালা রাজি থাকলে এই প্রতিষ্ঠান একদিন কামিল পর্যন্ত উন্নীত হবে—এটাই আমাদের চিন্তা ও প্রত্যাশা।” তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষকদেরও শিক্ষার্থীদের মানবিক গুণাবলি গড়ে তোলার বিষয়ে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।
মাওলানা মইনুদ্দিন আহমাদ আরও বলেন, একসময় প্রচলিত ধারণা ছিল দরিদ্র পরিবারের সন্তানরা মাদরাসায় পড়াশোনা করে। বর্তমানে সেই ধারণার ব্যাপক পরিবর্তন হয়েছে। মাদরাসায় পড়াশোনা করার ক্ষেত্রে কোনো ধরনের হীনমন্যতায় ভোগার কারণ নেই। আগামী দুই বছরের মধ্যে এ প্রতিষ্ঠানে ফাজিল শিক্ষা কার্যক্রম শুরু করার আশ্বাসও দেন তিনি। একই সঙ্গে মহানবী (সা.)-এর দেখানো পথে জীবন পরিচালনা এবং আদেশ-নিষেধ মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি মো. বদিউজ্জামান বাদল, এইচ এম নাসির উদ্দিন, মোহাম্মদ আবু হানিফ ও ব্যবসায়ী মর্তুজা খোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ মহিলা আলিম মাদরাসার চেয়ারম্যান ডা. মো. আলী আশরাফ খান। তিনি বলেন, যারা নিজেদের মেধা, শ্রম ও ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠানকে আলোকিত করেছেন, তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও অভিনন্দন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “এটি একটি ফুলের বাগান। এই বাগান থেকে সবাই সওয়াব পাবেন।” প্রতিষ্ঠানটির উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আদর্শ মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদা আক্তার। তিনি স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহতারিমা সাবিকুন্নেসা কলি ও মুতারিমা সাবাহ বিনতে সাঈদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউসা ইসলাম।
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন মাদরাসার শিক্ষকদের সম্মাননা প্রদান এবং মাদরাসার ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অভিভাবক প্রতিনিধি মুফতি রহমতুল্লাহ ও অভিভাবক আবু নোমান বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান, বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকনসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন