মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
justice

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ অঙ্গসংগঠনের ৩ নেতা গ্রেফতার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ অঙ্গসংগঠনের ৩ নেতা গ্রেফতার
📷 সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ অঙ্গসংগঠনের ৩ নেতা গ্রেফতার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লায়ন মো. ইউসুফ মাসুদ (৪২), সিদ্ধিরগঞ্জ ৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো. সেলিম খান (৬০) এবং ৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. মাজহারুল ইসলাম সোহেল (৩৫)।

তাঁতী লীগ নেতা লায়ন ইউসুফ মাসুদ সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর মতিউর রহমান মতির ভাগিনা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেফতারকৃত দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি। অপরজনের সম্পৃক্ততা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, গ্রেফতারদের বৃহস্পতিবার বিকেলে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য বিগত বছরের জুন মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আয়োজিত কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা দায়ের হয়। এসব মামলায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের একাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়। পুলিশের দাবি, গ্রেফতারকৃত তিনজন ওই সহিংসতার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন