মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
জাতীয়

প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল , চুক্তি বাতিল ৯ সচিবের

Reporter
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২:০৭রেরাই পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল , চুক্তি বাতিল ৯ সচিবের
📷 প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল , চুক্তি বাতিল ৯ সচিবের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

সরকার তিন সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওএসডি করা হয়েছে। আরো নয়জন জ্যেষ্ঠ সচিব ও সচিবের চাকুরীর চুক্তি বাতিল করা হয়েছে।  গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে এসব পরিবর্তনের নির্দেশ জারী করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম সপ্তাহে প্রশাসনে এটিই বড় পদক্ষেপ। এক দিনে দু দফায় ১২ জন সচিবকে সরানো হল। তবে এখনও নতুন কাউকে এসব দায়িত্বে দেওয়া হয়নি।

চুক্তি বাতিল করা সচিবরা হলেন- স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য মো. মোখলেসুর রহমান (সিনিয়র সচিব), এম এ আকমল হোসেন আজাদ (সিনিয়র সচিব) ও কাইয়ুম আরা বেগম (সচিব), বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান, ভূমি আপিল বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার প্রশাসনে ব্যাপক রদবদল করে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অনেককে অবসরে পাঠানো হয়। তাদের স্থানে সাবেক অনেক কর্মকর্তাকে ফিরিয়ে এনে সচিবসহ বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

সোমবার এর আগে দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসনে যুক্ত করা সচিবরা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এসব পৃথক আদেশের আগে প্রশাসনের শীর্ষ দুই পদ মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ এসেছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটে জিতে নিরঙ্কুশ আসন পেয়ে ক্ষমতায় আসে বিএনপি সরকার। এরপর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর নতুনত্বের হাওয়া লাগে বিভিন্ন দপ্তরে। এরইমধ্যে সামরিক-বেসামরিক এবং প্রশাসনের বিভিন্ন পদে রদবদল শুরু হয়েছে।

 

Author

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন