মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
রাজনীতি

নারায়ণগঞ্জ-৫: গাড়িতে প্রার্থীর পোস্টার, ১০ হাজার টাকা জরিমানা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৭রেরাই জানুয়ারি ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ-৫: গাড়িতে প্রার্থীর পোস্টার, ১০ হাজার টাকা জরিমানা
📷 নারায়ণগঞ্জ-৫: গাড়িতে প্রার্থীর পোস্টার, ১০ হাজার টাকা জরিমানা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জ: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ-৫ আসনে এক প্রার্থীর সমর্থকদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি, ২০২৬) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

জানা গেছে, নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়িতে বিএনপি মনোনীত ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট আবুল কালামের পোস্টার সেঁটে প্রচারণা চালানো হচ্ছিল। যানবাহনে পোস্টার লাগিয়ে প্রচারণা চালানো নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালত গাড়িটিকে থামিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো যানবাহনে পোস্টার, লিফলেট বা ব্যানার লাগানো নিষিদ্ধ। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন