বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
নির্বাচন

আড়াইহাজারে দাঁড়িপাল্লার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৭রেরাই জানুয়ারি ২০২৬ ৫:৩৫ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
আড়াইহাজারে দাঁড়িপাল্লার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ
📷 আড়াইহাজারে দাঁড়িপাল্লার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পূর্ব পাশে শিবপুরের মোড় সংলগ্ন দক্ষিণপাড়া সড়কে স্থাপিত দাঁড়িপাল্লা প্রতীকের একটি নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার গভীর রাতে মুখে কাপড় পেঁচানো কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ব্যানারটি ছিঁড়ে ফেলে। ঘটনাটি মঙ্গলবার সকালে এলাকাবাসীর নজরে আসে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, এটি একটি নিন্দনীয় ঘটনা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের পরিপন্থী। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ ক্ষুণ্ন করতে পারে বলে তারা মনে করছেন।
এলাকাবাসীর দাবি, মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম নিশ্চিত করতে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ভিন্ন রাজনৈতিক মত থাকলেও তা যুক্তি ও ব্যালটের মাধ্যমে প্রকাশ হওয়া উচিত—ব্যানার ছেঁড়ার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন