বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
নির্বাচন

আজ সকাল থেকে শুরু হয়েছে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা

Reporter
নিজস্ব প্রতিবেদক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আজ সকাল থেকে শুরু হয়েছে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা
📷 আজ সকাল থেকে শুরু হয়েছে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা।
তবে অনেক প্রার্থী ও তার সমর্থকরা গতকাল বুধবার দুপুরে  প্রতীক বরাদ্দের পরপরই নিজ নিজ প্রীক নিয়ে মিছিল করে প্রচারণা শুরু করে দিয়েছেন।  জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের গতকাল সকাল থেকে সারাদিন প্রতীক বরাদ্দ কার্যক্রম  চলে।  রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক)  রায়হান কবির প্রতীক প্রার্থীর হাতে তুলে দেয়ার পরপরই সমর্থকরা প্রার্থীকে নিয়ে মিছিল করে জেলা প্রশাসক কার্যালয় থেকে রাস্তায় নেমে শ্লোগান দিয়ে প্রচারণা শুরু করেছে। 
গতকাল বুধবার বিকেলে শহরের চাষাড়া মোড়ে দাঁড়িয়ে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী প্রচারণার মিছিল চোখে পড়ে। প্রচার মিছিলে সবাইকে শ্লোগানমুখর দেখা যায়।  বিশেষ করে তরুণ কর্মীদের বেশি তৎপর দেখা যায়।  
গতকাল বুধবার প্রতীক বরাদ্দের পর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক রায়হান কবির তার বক্তৃতায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন। 
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে  প্রথমে শোকজ করা হবে। তারপরও কে বারবার আচরণ বিধি লঙ্ঘন করলে তার প্রর্থীতা বাতিল ঘোষণা করার নিয়ম আচরণ বিধিতে রাখা হয়েছে। 
তবে নারায়ণগঞ্জে আচরণ বিধি লঙ্ঘনের জন্য একাধিক প্রার্থীকে শোকজ করা হলেও এ পর্যন্ত কোন প্রার্থীর প্রার্থীতা বাতিলের মতো ব্যবস্থা নেয়া হযনি। 
Author

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন