বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
নির্বাচন

আড়াইহাজারে জামায়াতের নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৭রেরাই জানুয়ারি ২০২৬ ৮:১১ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
আড়াইহাজারে জামায়াতের নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ
📷 আড়াইহাজারে জামায়াতের নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা এবং পরবর্তীতে হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার জামায়াত ইসলামের নারী কর্মীরা মোল্লারচর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা এবং তার অনুসারীরা। অভিযোগ রয়েছে, এরপর বিএনপি নেতাকর্মীরা অধ্যাপক ইলিয়াস মোল্লা ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন