মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
রাজনীতি

অমুক-তমুক ভাইয়ের লোক হলে বিদায় হন, এখানে শুধু তারেক রহমানের অনুসারীরা থাকবেন’: মনির কাসেমী

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ৩:০৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
অমুক-তমুক ভাইয়ের লোক হলে বিদায় হন, এখানে শুধু তারেক রহমানের অনুসারীরা থাকবেন’: মনির কাসেমী
📷 অমুক-তমুক ভাইয়ের লোক হলে বিদায় হন, এখানে শুধু তারেক রহমানের অনুসারীরা থাকবেন’: মনির কাসেমী। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
অমুক-তমুক ভাইয়ের লোক হলে বিদায় হন, এখানে শুধু তারেক রহমানের অনুসারীরা থাকবেন’: মনির কাসেমী


ফতুল্লা নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী লড়াইয়ে এবার ভিন্ন সুর চড়ালেন বিএনপি-সমর্থিত জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। ব্যক্তিগত অনুসারী বা কোনো বিশেষ নেতার বলয়ভুক্ত কর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যারা দলের চেয়ে ‘ভাই’ সংস্কৃতিকে বড় করে দেখছেন, তাদের মিছিলে থাকার প্রয়োজন নেই।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ফতুল্লার পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব বিস্ফোরক মন্তব্য করেন।

‘ব্যক্তি নয়, সিদ্ধান্ত হবে তারেক রহমানের’
কাসেমী স্পষ্ট করে বলেন, “যারা অমুক-তমুক ভাইয়ের হয়ে কাজ করছেন, তারা দয়া করে বের হয়ে যান। আমরা কেবল তাদেরই চাই যারা তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ। যারা তারেক জিয়ার অনুসারী হয়ে কাজ করবেন, তারাই আমাদের মাথার মুকুট।” তিনি আরও যোগ করেন, নির্বাচনী মাঠে কোনো ব্যক্তির চেহারা দেখে নয়, বরং হাই কমান্ডের সিদ্ধান্তের প্রতি অনুগত থেকে ভোট দিতে হবে।

ফতুল্লা জয়ের ওপর নির্ভর করছে সরকার গঠন?
নারায়ণগঞ্জ-৪ আসনের গুরুত্ব তুলে ধরে কাসেমী বলেন, “ইতিহাস সাক্ষী—সুষ্ঠু নির্বাচনে যখনই বিএনপি এই আসনে জিতেছে, তখনই রাষ্ট্রক্ষমতায় গেছে। এবার যদি সারা দেশে ১৫০টি আসন পাওয়া সত্ত্বেও আমরা ফতুল্লায় হারছি দেখি, তবে লজ্জার শেষ থাকবে না।”

প্রতীকের বিভ্রান্তি এড়ানোর আহ্বান
বিএনপি সমর্থিত প্রার্থী হলেও কাসেমীর নির্বাচনী প্রতীক ‘খেজুর গাছ’। এ নিয়ে সমর্থকদের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সে বিষয়ে তিনি বারবার সতর্ক করেন। তিনি বলেন:
অন্য কোনো প্রতীক বা ‘গরু-ঘোড়া’ নিয়ে যারা মাঠে আছে, তারা মূলত তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পথে বাধা।
ধানের শীষ ও খেজুর গাছ—উভয় প্রতীকে সিল দিলে ভোট নষ্ট হবে।
বিগত ১৭ বছরের জুলুমের অবসান ঘটাতে ১২ তারিখের ‘শান্তিপূর্ণ বিপ্লবে’ কেবল খেজুর গাছেই সিল মারতে হবে।

উপস্থিত ছিলেন যারা
বৈঠকে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা কাসেমীর বক্তব্যের প্রতি সংহতি প্রকাশ করেন।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন