বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
নির্বাচন

“ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতেই মাঠে পুলিশ”— নারায়ণগঞ্জে কড়া বার্তা দিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ১২:২৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
“ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতেই মাঠে পুলিশ”— নারায়ণগঞ্জে কড়া বার্তা দিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি
📷 “ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতেই মাঠে পুলিশ”— নারায়ণগঞ্জে কড়া বার্তা দিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অনিয়ম বরদাস্ত করা হবে না।

সোমবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিশেষ অপরাধ সভায় এসব কথা বলেন তিনি।

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, আসন্ন নির্বাচনে পুলিশকে সততা, নিরপেক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এ বিষয়ে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের স্পষ্ট ও কঠোর নির্দেশনা দেওয়া হয়।

বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ডিআইজি বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রত্যাশা অনুযায়ী দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই প্রত্যাশা পূরণে পুলিশ বাহিনী সর্বাত্মকভাবে কাজ করবে।

বিশেষ অপরাধ সভা শেষে তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। সেখানে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের সামষ্টিক ও ব্যক্তিগত সমস্যা তুলে ধরেন। ডিআইজি তাৎক্ষণিকভাবে কয়েকটি সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং কিছু বিষয় দ্রুত আইজিপির কাছে উপস্থাপনের আশ্বাস দেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচন সামনে রেখে পুলিশের এমন কড়া অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা গেলে ভোটারদের আস্থা বাড়বে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন