📅 বুধবার, ১৫ জুলাই ২০২৬ | Wednesday, 15 July 2026
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
📢 বিজ্ঞাপনের জন্য জায়গা (728px X 90px)
শিরোনাম
• বন্দরে গ্যারেজে ডাকাতি: সিদ্ধিরগঞ্জ থেকে ২০টি ব্যাটারি উদ্ধার, আরও ২ ডাকাত গ্রেপ্তার • রথযাত্রায় বিশৃঙ্খলা রোধে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ মামুন মাহমুদের • সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও মাইক্রোবাসসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার • শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন এনডিএ চেয়ারম্যান রাজীব • শীতলক্ষ্যা পাড়ে চিত্রগ্রহণ: ‘মাস্তুল’ সিনেমার প্রিমিয়ার ১৪ জুলাই • বর্ষীয়ান কমিউনিস্ট নেতা কমরেড রবীন্দ্র দাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা • নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু • বন্দরে মাদ্রাসায় ও বসত বাড়ীতে চুরির মামলায় গ্রেপ্তার-২
সরুন ➔
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. technology
‘আউটসোর্সিংয়ে ট্রিলিয়ন ডলারের বাজার ধরতে হবে’
technology

‘আউটসোর্সিংয়ে ট্রিলিয়ন ডলারের বাজার ধরতে হবে’

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন, ফ্রিল্যান্সিং এখন ট্রিলিয়ন ডলারের বাজার। বাংলাদেশে বর্তমানে ১ লাখ ৭০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যেখানে সাড়ে চার কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের সবার কর্মসংস্থান করা সরকারের পক্ষে হয়তো সম্ভব হবে না। তবে সরকার তাদের জন্য সারা বিশ্বকে উন্মুক্ত করে দেবে। আউটসোর্সিংয়ের বিশাল বাজার ধরতে হবে। এর ন্যূনতম অংশও যদি বাংলাদেশে আসে, তাহলে দেশে কোনো দারিদ্র্য থাকবে না। নারীদের যদি বেশি করে এ খাতে যুক্ত করা যায়, তবে তাদের যেমন অর্থনৈতিক স্বাধীনতা আসবে, তেমনিভাবে বাংলাদেশও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে লাভবান হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান কোডারসট্রাস্টের আয়োজনে ‘ফ্রিল্যান্সিং জগতে নারীদের দক্ষতা বিকাশ’ শিরোনামের একটি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে এক হাজার সুবিধাবঞ্চিত নারীকে ফ্রিল্যান্সিং বিষয়ে বিনা মূল্যে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থানবিষয়ক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। তথ্যপ্রযুক্তি খাতে নারীর দক্ষতা বিকাশ ও পরিচিত করতে কোডারসট্রাস্ট প্রকল্পটি গ্রহণ করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোডারসট্রাস্টের সহপ্রতিষ্ঠাতা ও কোডারসট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান আজিজ আহমদ, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি পিটারসেন, বাংলাদেশ সরকারের মুখ্য সচিব নজিবুর রহমান, সাবেক মুখ্য সচিব আব্দুল করিম, সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন ও সংসদ সদস্য শিরিন আক্তার।

আজিজ আহমদ বলেন, আন্তর্জাতিক জ্ঞান ও দক্ষতাকে বাংলাদেশে এনে দক্ষ জনশক্তি তৈরি করতে তাঁরা উদ্যোগ নিয়েছেন।

কোডারসট্রাস্ট ডেনমার্কভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। ২০২২ সালের মধ্যে দুই লাখ মানুষকে আইটি খাতে প্রশিক্ষণ দিতে লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

জুনেও স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই

জুনেও স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই

কোভিড ১৯ : ভোগান্তি কমাতে এই তথ্যগুলো আপনার জেনে রাখা জরুরি

কোভিড ১৯ : ভোগান্তি কমাতে এই তথ্যগুলো আপনার জেনে রাখা জরুরি

মোবাইল প্ল্যাটফর্মে আসছে হিরোজ অব মাইট অ্যান্ড ম্যাজিক

মোবাইল প্ল্যাটফর্মে আসছে হিরোজ অব মাইট অ্যান্ড ম্যাজিক

বন্ধু খুঁজতে কফি আড্ডা

বন্ধু খুঁজতে কফি আড্ডা

বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু গ্রুপস

বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু গ্রুপস

স্টার্টআপদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জুনাইদ আহমেদ

স্টার্টআপদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে: জুনাইদ আহমেদ