শনিবার, ২৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
আন্তর্জাতিক পোশাক মেলা: পোল্যান্ডে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে হাতেম নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত ৪৯ বছরের ঐতিহ্য: নবীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ দিনব্যাপী লঙ্গরখানা ও তবারক বিতরণ নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ শুরুতে প্রস্তুতি বৈঠক ভোটার তালিকায় লিঙ্গ পরিবর্তনের আজব আবেদন! কিংকর্তব্যবিমূঢ় কর্মকর্তা তাসিনুর ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: ডিসি-এসপি। নারায়ণগঞ্জের সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ সিদ্ধিরগঞ্জে সামারি ট্রায়ালে ১১ মাদকসেবীর সশ্রম কারাদণ্ড ও জরিমানা হেফাজতে ইসলামের জেলা ও মহানগরের নতুন কমিটি ফতুল্লায় চাঞ্চল্যকর ডাকাতি: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
technology

সিপ্যানেলের এনওসি পার্টনার হলো জিয়নবিডি

Reporter
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিপ্যানেলের এনওসি পার্টনার হলো জিয়নবিডি
📷 সিপ্যানেলের এনওসি পার্টনার হলো জিয়নবিডি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

লিনাক্স অপারেটিং সিস্টেম-ভিত্তিক ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল সিপ্যানেলের প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে সিপ্যানেল সার্টিফায়েড এনওসি পার্টনারের স্বীকৃতি ও সিপ্যানেল সার্টিফায়েড ব্যাজ পেল দেশি প্রতিষ্ঠান জিয়নবিডি। এখন থেকে বাংলাদেশসহ এশিয়া অঞ্চলের দেশগুলোতে সিপ্যানেল সার্ভারের আপডেট সরবরাহ হবে জিয়নবিডির বাংলাদেশে অবস্থিত টিয়ার থ্রি ডেটা সেন্টারের অফিশিয়াল সিপ্যানেল ফাস্ট আপডেট মিরর সার্ভার থেকে।

জিয়নবিডির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জুন মাসে সিপ্যানেল ইউনিভার্সিটি থেকে সিপ্যানেল সার্টিফায়েড পার্টনার প্রোগ্রাম চালু হয়। মূলত সিপ্যানেল চালিত সার্ভারের ওপর দক্ষতা যাচাই এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সিপ্যানেল ইউনিভার্সিটি থেকে সিপ্যানেল সার্টিফিকেশন ও ব্যাজ দেওয়া হয়। সম্প্রতি জিয়নবিডির পক্ষ থেকে সিপ্যানেল সার্টিফায়েড পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রক্রিয়াটির সব শর্ত সম্পন্ন করে এবং বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে à¦œà¦¿à§Ÿà¦¨à¦¬à¦¿à¦¡à¦¿ à¦¸à¦¿à¦ªà§à¦¯à¦¾à¦¨à§‡à¦²à§‡à¦° প্রথম নেটওয়ার্ক অপারেশন পার্টনার হিসেবে স্বীকৃতি লাভ করে।

জিয়নবিডির পরিচালনা ব্যবস্থাপক মোহাম্মাদ নাজমুল হক বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতে জিয়নবিডি ধারাবাহিক উদ্ভাবনী প্রযুক্তি এবং সেবা দিতে কাজ করছে। গ্রাহকদের মানসম্পন্ন সেবা দেওয়ার লক্ষ্যে সিপ্যানেল সনদ তাদের কাজে লাগবে। এতে গ্রাহকদের যেকোনো সিপ্যানেল-সম্পর্কিত সমস্যার দ্রুত সমাধান দেওয়া সম্ভব হবে।

Author

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন