বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী অনলাইনে এনআইডি সংশোধনের খরচ কত? নিজের ফি হিসাব করবেন যেভাবে শেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকা ভোজ্যতেলের দাম আবারও বাড়াল সরকার, নতুন মূল্য ঘোষণা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নতুন Benda Dark Flag 600 Ultra EC: নিজে থেকেই নিচু হবে বাইক! ভারতে ‘বুলডোজার জাস্টিস’, মুসলিমদের বাড়িঘর ভাঙার অভিযোগ ব্যবহৃত চা-পাতায় দূর হবে শিল্পবর্জ্যের বিষাক্ত ক্রোমিয়াম, খরচ কমতে পারে ৮০% সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম: নিজের NID থেকে সিমের নিবন্ধন বাদ দেবেন যেভাবে
বাণিজ্য

মিশনপাড়ায় বিআইটি (BTA)-এর একক আবাসন মেলার শুভ উদ্বোধন

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
মিশনপাড়ায় বিআইটি (BTA)-এর একক আবাসন মেলার শুভ উদ্বোধন
📷 মিশনপাড়ায় বিআইটি (BTA)-এর একক আবাসন মেলার শুভ উদ্বোধন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় আধুনিক ও পরিকল্পিত আবাসন সেবার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে বিএটি (BTA)-এর একক আবাসন মেলা। শহরের মিশনপড়ার আলী আকবর প্যালেস এ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজন ও ফিতা কাটার মধ্য দিয়ে এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট গোলাম সারোয়ার সাঈদ এবং নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা নারায়ণগঞ্জের দ্রুত বর্ধনশীল আবাসন খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিকল্পিত নগরায়ণ ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিটিএ-এর এই একক আবাসন মেলার মাধ্যমে ক্রেতারা সরাসরি তাদের সাধ্য ও পছন্দ অনুযায়ী ফ্ল্যাট ও প্লট বেছে নেওয়ার চমৎকার সুযোগ পাবেন। পাশাপাশি, মেলায় আগত দর্শনার্থীদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফারের ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিটিএ-এর ব্যবস্থাপনি পরিচালক আরিফ আহমেদসহ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আবাসন খাতের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মেলাটি আগামী ২৮ নভেম্বর তারিখ  পর্যন্ত  উন্মুক্ত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন