সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস, আরও কমার শঙ্কা খাদ্যে ক্ষতিকর রং ও ক্যামিকেল দেয়ায়, তিন প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা, অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে মামলা বাংলাদেশের বাইকপ্রেমীদের নজর কাড়বে নতুন Suzuki SV-7S যেসব ফিচার ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ ভবিষ্যতে পানির ঘাটতি এড়াতে যুক্তরাজ্যে বিশাল জলাধার নির্মাণ মালিকপক্ষের মজুরি প্রস্তাবে অসন্তুষ্ট পোশাক শ্রমিকরা, কত টাকা চান তাঁরা? অবিশ্বাস্য কাণ্ড! চাঁদের মাটিতে আলু চাষ, সাফল্যের রহস্য কী? নানা বিতর্কে বিলুপ্ত হলো ফতুল্লা থানা কৃষকদলের কমিটি বিরুদ্ধে যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
বাণিজ্য

খাদ্যে ক্ষতিকর রং ও ক্যামিকেল দেয়ায়, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter
মাহমুদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৯:৪৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
খাদ্যে ক্ষতিকর রং ও ক্যামিকেল দেয়ায়, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
📷 খাদ্যে ক্ষতিকর রং ও ক্যামিকেল দেয়ায়, তিন প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারে খাদ্যপণ্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ হাইড্রোস ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা বাজারে খাদ্যপণ্যের গুণগত মান যাচাইয়ে পরিচালিত বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ পরীক্ষণ ভ্যানের মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ক্ষতিকর কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ হাইড্রোস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

পরে ফতুল্লা বাজারের আদি গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার, শ্রী গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার ও একটি মুদি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, নারায়ণগঞ্জ সদর উপজেলায় নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করা এবং তিনটি বাজারকে মডেল বাজার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
Author

মাহমুদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন