বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী অনলাইনে এনআইডি সংশোধনের খরচ কত? নিজের ফি হিসাব করবেন যেভাবে শেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকা ভোজ্যতেলের দাম আবারও বাড়াল সরকার, নতুন মূল্য ঘোষণা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নতুন Benda Dark Flag 600 Ultra EC: নিজে থেকেই নিচু হবে বাইক! ভারতে ‘বুলডোজার জাস্টিস’, মুসলিমদের বাড়িঘর ভাঙার অভিযোগ ব্যবহৃত চা-পাতায় দূর হবে শিল্পবর্জ্যের বিষাক্ত ক্রোমিয়াম, খরচ কমতে পারে ৮০% সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম: নিজের NID থেকে সিমের নিবন্ধন বাদ দেবেন যেভাবে
মতামত

ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৯:০০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী
📷 ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তোবগী ইউনিয়নের ফকিরকান্দি গ্রামের সরদারবাড়িতে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে ফিরেছেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির। বিয়ের পর ব্যতিক্রমী এই আয়োজনে এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। নব

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তোবগী ইউনিয়নের ফকিরকান্দি গ্রামের সরদারবাড়িতে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে ফিরেছেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির। বিয়ের পর ব্যতিক্রমী এই আয়োজনে এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করেন শত শত গ্রামবাসী।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে গ্রামে পৌঁছান শাহিন। গ্রামের একটি ধানখেতের পাশে আগে থেকেই তৈরি করা অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় তাঁদের স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা।

শাহিন ফকিরের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার তোবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের সরদারবাড়িতে। তাঁর বাবার নাম মো. সিরাজ ফকির। গত সাত বছর ধরে তিনি ফ্রান্সে বসবাস করছেন।

শাহিনের ভাষ্য, ছোটবেলা থেকেই নামের শেষে ‘ফকির’ পদবি থাকায় তাঁকে নানা কটূক্তি ও উপহাসের মুখে পড়তে হয়েছে। তখন থেকেই তাঁর মনে ইচ্ছা ছিল, একদিন এমন কিছু করবেন, যাতে তাঁকে দেখতে মানুষ ভিড় করেন। বিয়ের পর নববধূকে হেলিকপ্টারে করে গ্রামে আনার মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি।

শাহিন বলেন, “বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।”

তিনি জানান, নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পাশাপাশি মা-বাবার ইচ্ছা পূরণ করতেও এই আয়োজন করেছেন। এ জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া হয়েছিল।

হেলিকপ্টারে নববধূকে নিয়ে আসার প্রস্তুতি নিতে প্রায় দুই সপ্তাহ সময় লাগে। এ সময় ধানখেতের পাশে হেলিপ্যাড তৈরি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা, গ্রামবাসীকে আমন্ত্রণ জানানো, বাড়িঘর পরিষ্কার এবং চলাচলের রাস্তা সংস্কারের কাজ করা হয়।

এর আগে ঢাকার চট্টগ্রাম রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্ণক টাওয়ারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে সেখান থেকেই নববধূকে নিয়ে হেলিকপ্টারে গ্রামের বাড়িতে ফেরেন শাহিন।

এদিকে ব্যতিক্রমী এই আয়োজনে খুশি স্থানীয় বাসিন্দারা। নবদম্পতিকে দেখতে আসা গ্রামবাসীরা তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন