সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কাশিপুরের হাসেমবাগে মাদক ব্যবসায়ীদের হাতে পুলিশ কনস্টেবল নিহত জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন আড়াইহাজারের সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড সোনারগাঁয়ের নতুন ইউএনও এর পদায়ন চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিন উদ্ধার, কেনা হয় নারায়ণগঞ্জ থেকে, তরুণ গ্রেপ্তার কুতুবপুরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগে জেরে ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ অবৈধ ৩ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ৯২ ব্যাটারি ও ইজিবাইক লুটপাট যুবলীগের চার কর্মী গ্রেপ্তার : অভিযোগ ফতুল্লায় নাশকতা ও নৈরাজ্য
নগরের বাইরে

সোনারগাঁয়ে বাসে 'হাফ ভাড়া'র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, রোববারের আলটিমেটাম

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ১:৪৪ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সোনারগাঁয়ে বাসে 'হাফ ভাড়া'র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, রোববারের আলটিমেটাম
📷 সোনারগাঁয়ে বাসে 'হাফ ভাড়া'র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, রোববারের আলটিমেটাম। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বাসে শিক্ষার্থীদের জন্য 'হাফ ভাড়া' চালুর দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছেন সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। আগামী রোববারের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা না হলে সোনারগাঁয়ের সব শিক্ষার্থীকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের ঢাকাগামী লেনে প্রায় শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই লেনে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে বাস মালিক পক্ষকে আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

​আন্দোলনরত সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম জানান, “আগামী রোববারের মধ্যে বাসে হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আমাদের এই দাবি মেনে না নেওয়া হলে সোনারগাঁয়ের সর্বস্তরের শিক্ষার্থীদের সাথে নিয়ে মহাসড়কে বড় ধরনের কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

​উল্লেখ্য, এর আগে গত ২৯ সেপ্টেম্বর বাসে হাফ পাস চালু, নারী যাত্রীদের হয়রানি বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় শিক্ষার্থীরা। পরে ৩০ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবহন মালিক, শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মোগরাপাড়া থেকে গুলিস্তান রুটে চলাচলকারী দোয়েল ও স্বদেশ পরিবহনের বাসে সাধারণ যাত্রীদের ভাড়া ৭৫ টাকা এবং শিক্ষার্থীদের ভাড়া ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে শিক্ষার্থীরা ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অবিলম্বে হাফ ভাড়া (৪০ টাকা) বাস্তবায়নের দাবিতে পুনরায় আন্দোলনে নামেন।

​এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা জানান, হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে তারা নিজেরাই সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন