বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
আদালত

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অস্ত্রের ছড়াছড়ি: জনমনে আতঙ্ক, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ।

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১২:৫৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে পরিত্যক্ত অস্ত্রের ছড়াছড়ি: জনমনে আতঙ্ক, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ।
📷 নারায়ণগঞ্জে পরিত্যক্ত অস্ত্রের ছড়াছড়ি: জনমনে আতঙ্ক, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ।। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
 এপ্রিল, ২০২৬

"যে দেশে ৫ টাকার কয়েন পথে পড়ে থাকে না, কেউ না কেউ নিয়ে যায়—সেখানে অবৈধ অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে! এই বিষয়টি আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে।" নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু।

সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লাসহ বিভিন্ন এলাকায় রহস্যজনকভাবে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। এই অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) সহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জরুরি পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকদের পক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু।
পরিত্যক্ত অস্ত্র: জনমনে রহস্য ও প্রশ্ন
গত মার্চ মাসে ফতুল্লার তিনটি পৃথক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়দের মতে, এগুলো কি সত্যিই পরিত্যক্ত, নাকি প্রশাসনের অভিযানের মুখে বা কোনো বিশেষ সহায়তায় অস্ত্রধারীরা অস্ত্রগুলো ফেলে রেখে গা ঢাকা দিচ্ছে—তা খতিয়ে দেখা প্রয়োজন।
নাজমুল হাসান বাবু এ প্রসঙ্গে বলেন, নিম্ন পর্যায়ের অপরাধীদের হাতে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রের উপস্থিতি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। দ্রুত চিরুনি অভিযান চালিয়ে এই অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে বড় ধরনের সহিংসতা বা হত্যাকাণ্ডের আশঙ্কা রয়েছে।
প্রশাসনের নিকট স্মারকলিপি ও আবেদন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সচেতন নাগরিকদের পক্ষ থেকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের (ডিসি, এসপি, ইউএনও) নিকট একটি আনুষ্ঠানিক আবেদন পেশ করা হয়েছে। আবেদনে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়:
চিরুনি অভিযান: উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সন্দেহভাজন পয়েন্টে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা।
অস্ত্র উদ্ধার: দ্রুততম সময়ের মধ্যে অবৈধ অস্ত্রের বিস্তার রোধ ও সকল আগ্নেয়াস্ত্র উদ্ধার করা।
আইনি ব্যবস্থা: অস্ত্রধারী ও এর পেছনের মদদদাতাদের চিহ্নিত করে কঠোর আইনি আওতায় আনা।
নিরাপত্তা নিশ্চিত: উন্নয়নমূলক কাজে নিয়োজিত ব্যক্তি এবং সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
আতঙ্কে সাধারণ মানুষ
নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও জনবহুল এলাকাগুলোতে অস্ত্রের এমন সহজলভ্যতা সাধারণ মানুষের প্রাত্যহিক চলাচলের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধীদের তৎপরতা বেড়ে যাওয়ায় সন্ধ্যার পর সাধারণ মানুষের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।
সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, অবৈধ অস্ত্র শুধু আইন-শৃঙ্খলার অবনতি ঘটায় না, বরং এটি সমাজের টেকসই উন্নয়নের পথেও বড় অন্তরায়। তাই কোনো প্রকার রাজনৈতিক প্রভাব বা শিথিলতা প্রদর্শন না করে প্রশাসনের কঠোর অবস্থানই এখন সময়ের দাবি।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন