বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
আদালত

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড
📷 নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় চার আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। 
বুধবার (৮ এপ্রিল) একটি প্রেস রিলিজের মাধ্যমে তা নিশ্চিত করেন কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আব্দুস সামাদ পিপিএম।  
সেখানে তিনি জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (৮ এপ্রিল) বিজ্ঞ বিচারক মোঃ মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আসামী মোঃ রাসেল (৩৩), মোঃ আল আমিন (৩২), মোঃ মামুন (৩৯) এবং জোসনা বেগম (২৮)-এর বিরুদ্ধে অভিযোগ সকল যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড ভোগ করতে হবে। তবে পঞ্চম আসামী মোঃ ফোরকান মৃধা (৪৫)-এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।

ঘটনার বর্ণনায় তিনি আরও জানান, ২০২৩ সালের ১ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটার দিকে সততা (১০) ও মাইসা (১২) নামের দুই শিশু সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় বাস থেকে নামলে আসামীরা তাদের বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে একটি ভাড়া বাসায় আটকে রাখে। সেখানে তারা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং শিশু মাইসাকে পাশবিকভাবে ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগীর পিতা আব্দুল ফাত্তাহ সিদ্ধিরগঞ্জ থানায় এজাহার দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর বিভিন্ন ধারায় মামলা রুজু হয়। তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলার রায়ের বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আব্দুস সামাদ পিপিএম জেলা বিশেষ শাখার পুলিশ সুপারের কাছে আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করেছেন বলেও নিশ্চিত করেন।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন