মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
রাজনীতি

নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ মহানগর গড়ার আহ্বান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০৭রেরাই মার্চ ২০২৬ ১:৫৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ মহানগর গড়ার আহ্বান
📷 নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ মহানগর গড়ার আহ্বান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

 নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নগরীর বাংলা ভবন কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক সম্প্রীতি ও একটি নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি তাঁর বক্তব্যে বলেন, "আমরা যদি একটি সুন্দর ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে চাই, তবে সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।" ফিলিস্তিন, মায়ানমার ও ইরানের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলিম উম্মাহ ও দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হলে সকল তাগুতি শক্তি ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়বে।

তিনি জননিরাপত্তা ও মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "বর্তমানে মানুষ নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমাদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে যুদ্ধ করতে হবে।" এসময় তিনি সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এডভোকেট শাখাওয়াত হোসেন খাঁনকে জনগণের জান-মাল রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম। তিনি বলেন, "রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, তবে জনস্বার্থে আমাদের মিলেমিশে কাজ করতে হবে। জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।" এছাড়া নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন সবার কাছে দোয়া চেয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মহানগরী আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "কোরআন আমাদের সত্য-মিথ্যার পার্থক্য শিখিয়ে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়। দেশের মানুষ ব্যক্তিগতভাবে ভালো না হলে দেশ ভালো হবে না। রোজার শিক্ষা নিয়ে আমাদের একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে হবে।" আলোচনা শেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াত আমীর মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা শায়েক আহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিস সেক্রেটারি মাওলানা ইমদাদুল হক, এছাড়াও এবি পার্টি, লেবার পার্টি, জাসাস এবং শ্রমিক কল্যাণের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন,হাফেজ আব্দুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন