মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
রাজনীতি

হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিনকে ঘেরাও

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ৩:২৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিনকে ঘেরাও
📷 হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিনকে ঘেরাও। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জের ফতুল্লায় ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ'র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ। 

মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। পরে এমপি আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করে হাতেমের অনুসারীরা। 

জানা যায়, জামায়াতের আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান এমপি আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন। বক্তব্য প্রদানকালে আল আমিন বলেন, 'আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।'

এরপরপরেই হাতেম উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে।

ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন