মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ারকে ডিবি কর্তৃক আটক নারায়ণগঞ্জের বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে সাংবাদিকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম বন্দরে মুফতি আমির হামজার মাহফিলে আসতে বাধা নেই; কঠোর নিরাপত্তা প্রশাসন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ: মজুরি বোর্ডের বৈঠক স্থগিতের পর মেট্রো গার্মেন্টসে কর্মবিরতি নারায়ণগঞ্জসহ ৩ জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে রনি নামে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ বন্দরে বিশুদ্ধ পানির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন বন্দর ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল: প্রধান বক্তা মুফতি আমির হামজা( এমপি) ১৪৭ পোশাক কারখানা বন্ধ : বিজিএমইএ
রাজনীতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: আড়াইহাজারে ইউনিয়ন বিএনপি সম্পাদককে অব্যাহতি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: আড়াইহাজারে ইউনিয়ন বিএনপি সম্পাদককে অব্যাহতি
📷 দলীয় শৃঙ্খলা ভঙ্গ: আড়াইহাজারে ইউনিয়ন বিএনপি সম্পাদককে অব্যাহতি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খাককান্দা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. জাকারিয়াকে দলীয় সকল কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি।

রোববার (২২ ফেব্রুয়ারি) আড়াইহাজার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ওসমান গণীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ উপজেলা বিএনপির হাইকমান্ডের নজরে এসেছে। দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাঁকে সাময়িকভাবে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এতে আরও জানানো হয়, খাককান্দা ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে মো. জাকারিয়ার বক্তব্য পাওয়া যায়নি।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন