শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু ভোটার আইডি (NID) কার্ড সংশোধনের বর্তমান ফি কত? জানুন নতুন তালিকা আফগানিস্তানে সরকারি নথিতে নারীর নাম নিষিদ্ধ, হাসপাতালে ডাকতে হবে ‘বিবি’ ১২২ পিএসের ইঞ্জিন ও নতুন প্রযুক্তিতে আসছে কাওয়াসাকির বাইক আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় উপায় মোবাইল ব্যাংকিংয়ে কী কী অফার ও বোনাস পাবেন গ্রাহকরা? দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কে যুক্ত করতে চায় সরকার মোবাইল ব্যাংকিংয়ে সহজ হলো প্রতিবন্ধী ভাতা উত্তোলন, জানুন পুরো নিয়ম পরীক্ষায় ২৭ শতাংশ খাদ্যপণ্যে অনিয়ম, দেশে বাজার থেকে প্রত্যাহার ৩৭টি মাসে ৫০০ টাকায় ব্রডব্যান্ড, নাকি মোবাইল ডাটা—কোনটি ভালো?
মতামত

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৫:৪০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু
📷 হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
দেশে হামের উপসর্গে শিশু মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ

দেশে হামের উপসর্গে শিশু মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট ও খুলনায় একজন করে রয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১৫ জনের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ৫৪ জন। বাকি ৯৬১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৬০৮ জন। অন্যদিকে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন