শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু ভোটার আইডি (NID) কার্ড সংশোধনের বর্তমান ফি কত? জানুন নতুন তালিকা আফগানিস্তানে সরকারি নথিতে নারীর নাম নিষিদ্ধ, হাসপাতালে ডাকতে হবে ‘বিবি’ ১২২ পিএসের ইঞ্জিন ও নতুন প্রযুক্তিতে আসছে কাওয়াসাকির বাইক আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় উপায় মোবাইল ব্যাংকিংয়ে কী কী অফার ও বোনাস পাবেন গ্রাহকরা? দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কে যুক্ত করতে চায় সরকার মোবাইল ব্যাংকিংয়ে সহজ হলো প্রতিবন্ধী ভাতা উত্তোলন, জানুন পুরো নিয়ম পরীক্ষায় ২৭ শতাংশ খাদ্যপণ্যে অনিয়ম, দেশে বাজার থেকে প্রত্যাহার ৩৭টি মাসে ৫০০ টাকায় ব্রডব্যান্ড, নাকি মোবাইল ডাটা—কোনটি ভালো?
আন্তর্জাতিক

আফগানিস্তানে সরকারি নথিতে নারীর নাম নিষিদ্ধ, হাসপাতালে ডাকতে হবে ‘বিবি’

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৫:৩০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
আফগানিস্তানে সরকারি নথিতে নারীর নাম নিষিদ্ধ, হাসপাতালে ডাকতে হবে ‘বিবি’
📷 আফগানিস্তানে সরকারি নথিতে নারীর নাম নিষিদ্ধ, হাসপাতালে ডাকতে হবে ‘বিবি’। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান সরকার। চিকিৎসাসংক্রান্ত নথিসহ বিভিন্ন সরকারি কাগজপত্রে নারীদের নাম লেখা যাবে না। এমনকি হাসপাতালেও নারী রো

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান সরকার। চিকিৎসাসংক্রান্ত নথিসহ বিভিন্ন সরকারি কাগজপত্রে নারীদের নাম লেখা যাবে না। এমনকি হাসপাতালেও নারী রোগীদের নামের পরিবর্তে ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বালখ প্রদেশের হাসপাতালকর্মীদের নারী রোগীদের ‘বিবি’ বলে ডাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আফগানিস্তানে সব বয়সী নারীর ক্ষেত্রে সম্মানসূচক সম্বোধন হিসেবে শব্দটি ব্যবহার করা হলেও এর অর্থ অনেকটা ‘দাদি’ বা ‘নানি’র কাছাকাছি।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, কয়েকজন নারী ও অধিকারকর্মীর অভিযোগ, কিছু ক্ষেত্রে তালেবান সদস্যরা নারীদের বোঝাতে ‘ছাগল’ বা ‘গরু’র মতো অবমাননাকর শব্দও ব্যবহার করছেন।

তালেবানের বিভিন্ন বিধিনিষেধের কারণে আফগান নারীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগও সংকুচিত হচ্ছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমিত স্বাস্থ্যসেবার কারণে দেশটির নারীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। কুনার প্রদেশের এক নারী জাতিসংঘকে জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁকে একাধিকবার গর্ভপাতের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।

আফগানিস্তানের অনেক প্রদেশে পুরুষ চিকিৎসকদের নারী রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। অথচ স্বাস্থ্যসেবা খাত দেশটির হাতে গোনা কয়েকটি ক্ষেত্রের একটি, যেখানে নারীদের কাজ করার অনুমতি রয়েছে।

এর মধ্যেই ২০২৪ সালের ডিসেম্বরে নারীদের চিকিৎসাবিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় তালেবান সরকার। এতে ভবিষ্যতে দেশটিতে নারী স্বাস্থ্যকর্মীর সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এই পরিস্থিতিকে ‘দ্বিমুখী সংকট’ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটির সতর্কতা অনুযায়ী, প্রশিক্ষিত নারী স্বাস্থ্যকর্মীদের অনেকে অবসরে যাচ্ছেন কিংবা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। অন্যদিকে, তাঁদের জায়গায় নতুন নারী স্বাস্থ্যকর্মী তৈরির সুযোগও বন্ধ রয়েছে।

পুরুষ চিকিৎসকদের নারী রোগীদের চিকিৎসা দেওয়ার ওপর বিধিনিষেধ এবং নারী স্বাস্থ্যকর্মীর ক্রমবর্ধমান সংকট একসঙ্গে দেশটির স্বাস্থ্যব্যবস্থায় বড় সমস্যা তৈরি করতে পারে। এতে ভবিষ্যতে আফগান নারীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া আরও কঠিন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বালখ প্রদেশে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞার আগেও সরকারি নথি সংগ্রহে নানা বাধার মুখে পড়তে হতো তাঁদের। জাতিসংঘের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়, পরিচয়পত্রসহ নাগরিকত্ব-সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহের সময় নারীদের সঙ্গে একজন পুরুষ অভিভাবক বা স্বজন থাকা বাধ্যতামূলক।

দীর্ঘ দাপ্তরিক প্রক্রিয়া, দূরবর্তী এলাকায় যাতায়াত এবং এ সময় কাজের আয় হারানোর আশঙ্কায় অনেক পুরুষ স্বজন নারীদের সঙ্গে যেতে চান না। আবার অনেকের ধারণা, অধিকাংশ নারীকে যেহেতু কাজ করার অনুমতি দেওয়া হয় না, তাই তাঁদের সরকারি নথিরও প্রয়োজন নেই।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারীপ্রধান পরিবারের সদস্যরা। সঙ্গে যাওয়ার মতো পুরুষ অভিভাবক না থাকায় নিজেদের ও সন্তানদের প্রয়োজনীয় নথি সংগ্রহ করাও তাঁদের জন্য কঠিন হয়ে পড়ে। অথচ চিকিৎসাসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং ব্যাংক হিসাব খোলার মতো মৌলিক সেবা পেতে এসব নাগরিক নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: জান টাইমস

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন