বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
technology

সেলফির বদলে স্লোফি

Reporter
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সেলফির বদলে স্লোফি
📷 সেলফির বদলে স্লোফি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

সেলফি কথাটি হয়তো শুনেছেন কিন্তু স্লোফির কথা কি শুনেছেন? অ্যাপল এবারে নতুন আইফোন à§§à§§ এর সঙ্গে ‘স্লোফির’ সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। স্লোফিকে অ্যাপল বলছে নতুন সেলফি। আইফোন à§§à§§ এর সামনের ক্যামেরা ব্যবহার করে স্লো মোশনে তোলা ছবি হচ্ছে এ স্লোফি। অ্যাপল এখন এই ‘স্লোফি’ পেটেন্ট করাতে চাইছে।

সম্প্রতি অ্যাপল নতুন আইফোন ঘোষণার অনুষ্ঠানে স্লোফি ফিচারটির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর অন্যরা যাতে এ ফিচারটি নকল করতে না পারে তাই ‘স্লোফি’ শব্দটি ট্রেডমার্কের জন্য আবেদন করেছে। এতে অন্য স্মার্টফোন নির্মাতারা এ ধরনের ক্যামেরা ফিচার আনতে পারবে না।

অ্যাপল নতুন আইফোনে যে ভিডিও সফটওয়্যার যুক্ত করেছে তাতে প্রতি সেকেন্ড ১২০ ফ্রেম ধারণ করতে পারে যখন ওই ফ্রেমের গতি কমিয়ে দেওয়া হয় তখন ‘স্লো-মো’ ইফেক্ট পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রে à§§à§© সেপ্টেম্বর ট্রেডমার্ক আবেদনে স্লোফি সম্পর্কে অ্যাপল লিখেছে, ‘এটি ডাউনলোড করার সুবিধাযুক্ত কম্পিউটার সফটওয়্যার যা ভিডিও ধারণ ও রেকর্ডিংয়ে কাজে লাগে।’

স্লোফির ধারণটি সামাজিক যোগাযোগের মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কেউ কেউ বলছেন, নতুন ফিচারটি ব্যবহারের জন্য তর সইছে না। কেউ কেউ আবার পুরোনো মডেলের আইফোনে নিজে নিজে এ ধরনের স্লোফি তোলার চেষ্টার কথা বলেছেন। তবে কেউ কেউ বলছেন, এটা খুব আহামরি কিছু নয়।

Author

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন