মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর । নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসছেন এমপি হাসনাত আব্দুল্লাহ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপি আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে হিন্দু ধর্মীয় নেতাদের সৌজন্য সাক্ষাৎ
মহানগর

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু
📷 নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মশক নিধনের লক্ষ্যে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

​রোববার (১১ অক্টোবর) বাদ আসর সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক উত্তর থানা জামায়াতের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ডের মনুমিয়া মার্কেট এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির ও নাসিক মেয়রপ্রার্থী মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, "ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। নিজ নিজ চারপাশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার বিকল্প নেই।" এ সময় তিনি জনগণের বিপদে জামায়াতের এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

​সিদ্ধিরগঞ্জ উত্তর থানা জামায়াতের আমির মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক পশ্চিম থানার আমির মাহাবুব আলম।

​উদ্বোধন শেষে স্থানীয় সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে ডেঙ্গু প্রতিরোধক হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করা হয়। এছাড়া এলাকার বিভিন্ন অলিগলি এবং বাসাবাড়ির আঙিনায় ফগার মেশিনের সাহায্যে মশক নিধক ওষুধ ছিটানো হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন