মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর । নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আসছেন এমপি হাসনাত আব্দুল্লাহ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমপি আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে হিন্দু ধর্মীয় নেতাদের সৌজন্য সাক্ষাৎ
মহানগর

​বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও প্রশাসনকে মিতালি মার্কেটের ব্যবসায়ীদের স্মারকলিপি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৫:৪৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
​বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও প্রশাসনকে মিতালি মার্কেটের ব্যবসায়ীদের স্মারকলিপি
📷 ​বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও প্রশাসনকে মিতালি মার্কেটের ব্যবসায়ীদের স্মারকলিপি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


​নারায়ণগঞ্জ প্রতিনিধি: ​নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালি মার্কেটে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি গ্রহণযোগ্য ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবিতে ১১ অক্টোবর রবিবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ ব্যবসায়ীরা।

​স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালি মার্কেটে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু মার্কেট ব্যবস্থাপনা কমিটির চরম অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে প্রতি দুই-তিন মাস পরপরই মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং অনেকেই ব্যবসার পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছেন।

​ব্যবসায়ীরা জানান, বর্তমানে প্রায় দুই সপ্তাহ ধরে মিতালি মার্কেট সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ না থাকায় তাদের ব্যবসায়িক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। এতে করে পরিবার-পরিজন নিয়ে অনাশার-অর্ধাহারে দিনাতিপাত করছেন তারা।

​এমতাবস্থায়, জীবন-জীবিকা ও ব্যবসায়িক স্বার্থের কথা বিবেচনা করে মিতালি মার্কেটে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের পাশাপাশি জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ব্যবস্থাপনা কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে, এর মাধ্যমে মার্কেটের দীর্ঘদিনের ব্যবস্থাপনা-সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে এবং ভবিষ্যতে বারম্বার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যাবে।

​মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সদয় হস্তক্ষেপের জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীবৃন্দ।

​উল্লেখ্য, উক্ত স্মারকলিপির অনুলিপি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন