বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
opinion

বাস ভাড়া বৃদ্ধিঃ বছরে কোটি টাকা কার পকেটে যাবে—প্রশ্ন আশিকুর রহমান অভির

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
বাস ভাড়া বৃদ্ধিঃ বছরে কোটি টাকা কার পকেটে যাবে—প্রশ্ন আশিকুর রহমান অভির
📷 বাস ভাড়া বৃদ্ধিঃ বছরে কোটি টাকা কার পকেটে যাবে—প্রশ্ন আশিকুর রহমান অভির। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ঢাকা নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আশিকুর রহমান চৌধুরী অভি।

তিনি বলেন—

“পাঁচ টাকা শুনতে অল্প মনে হলেও প্রতিটি বাসে দৈনিক ২৫০ টাকা অতিরিক্ত ওঠে। আর বছরে এ অঙ্ক দাঁড়ায় প্রায় কোটি টাকা। প্রশ্ন হলো, এই অর্থ কার পকেটে যাচ্ছে? কারা এই বাড়তি ভাড়ার সুযোগ নিচ্ছে?”

অভি অভিযোগ করে বলেন, বাস মালিক সমিতি ভাড়া নির্ধারণের নামে যাত্রীদের পকেট কেটে নিচ্ছে। অথচ সাধারণ যাত্রীদের কথা কেউ ভাবছে না। 

ঢাকা–নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন গড়ে ৫০০–৬০০ বাস চলাচল করে। প্রতিটি বাসে যদি গড়ে ৫০ জন যাত্রী ওঠে তবে, মাত্র ৫ টাকা ভাড়া বাড়ানোয় বছরে প্রায় ১৮ কোটি টাকার অতিরিক্ত বোঝা পড়বে যাত্রীদের ওপর।

তিনি অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানান এবং ভাড়া নির্ধারণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন