বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
opinion

বাস ভাড়া বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করা যাবে না—গোলাম সারোয়ার সাঈদ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
বাস ভাড়া বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করা যাবে না—গোলাম সারোয়ার সাঈদ
📷 বাস ভাড়া বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করা যাবে না—গোলাম সারোয়ার সাঈদ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও এফবিসিসিআই এর জেনারেল বডি মেম্বার গোলাম সারোয়ার সাঈদ।

২০ আগস্ট (বুধবার) জেলা প্রশাসকের কার্যালয়ে বাস মালিক সমিতির সঙ্গে আয়োজিত সভায় বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে তিনি বলেন—

জ্বালানি মূল্য বৃদ্ধি হয়নি, তবুও হঠাৎ করে ভাড়া বাড়ানো কতটা যৌক্তিক তা আমার বোধগম্য নয়। এই সিদ্ধান্ত নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর জীবনযাত্রা বিপর্যস্ত করবে।

গোলাম সারোয়ার সাঈদ বলেন, প্রতিদিন হাজারো নিম্নআয়ের মানুষ কর্মস্থলে যাতায়াতের জন্য এই রুট ব্যবহার করেন। অযথা ভাড়া বৃদ্ধি তাদের অর্থনৈতিক চাপ বহুগুণ বাড়াবে। বিশেষ করে যারা প্রতিদিন কাজের জন্য যাতায়াত করেন, তাদের ভোগান্তি অসহনীয় হয়ে উঠবে।

এই ব্যবসায়ী নেতা আরো বলেন—ভাড়া নির্ধারণের প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকা উচিত। যাত্রীদের মতামত গ্রহণ না করে শুধু মালিকপক্ষের স্বার্থে ভাড়া বাড়ানো গ্রহণযোগ্য নয়।

তিনি অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন