বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
জনদুর্ভোগ

শিবু মার্কেটের সামনে নিত্য ভোগান্তি: রাস্তায় নামলেই দুর্ভোগ, দেখার কেউ নেই!

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
শিবু মার্কেটের সামনে নিত্য ভোগান্তি: রাস্তায় নামলেই দুর্ভোগ, দেখার কেউ নেই!
📷 শিবু মার্কেটের সামনে নিত্য ভোগান্তি: রাস্তায় নামলেই দুর্ভোগ, দেখার কেউ নেই!। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা শিবু মার্কেটের সামনের সড়কে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী, স্কুলগামী ছাত্র -ছাত্রীরা, ক্রেতা ও যানবাহন চালকরা। দীর্ঘদিন এই সমস্যা থাকলে ও ওবার পাছ তৈরি করে তা কমানোর জন্য। এখন এই ওবার পাছ ই আরো সমস্যা হয়ে দাঁড়িয়েছে,কারণ এখানে কোনো ট্রাফিকের নজর দারি নাই। যানবাহনের শৃঙ্খলা এলোমেলো পার্কিং  রাস্তার বেহাল দশা পূর্ব পারের কারণে এই এলাকায় চলাচল যেন এক প্রকার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে রাত পর্যন্ত শিবু মার্কেটের সামনে সড়কের বড় অংশ দখল করে রাখে ভ্রাম্যমাণ দোকান, হকার  অট স্ট্যান্ড । ফলে যানবাহন ঠিকভাবে চলাচল করতে পারে না। সৃষ্টি হয় তীব্র যানজট। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও অসুস্থ রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পড়ছে চরম বিপাকে।


স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান,

“প্রতিদিন এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। কখনো মানুষ পড়ে যাচ্ছে, কখনো রিকশা–মোটরসাইকেলের ধাক্কা লাগছে। কিন্তু দেখার কেউ নেই।”

আরেক পথচারী বলেন,

“ফুটপাত তো দখল হয়েছেই, এখন রাস্তাও দখল। বৃষ্টির সময় কাদা-পানিতে হাঁটাও যায় না।”


সড়কের ওপর যত্রতত্র ভ্যান, রিকশা ও মোটরসাইকেল পার্কিংয়ের কারণে প্রায়ই যানজট লেগে থাকে। ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকলেও তা নিয়মিত নয় বলে অভিযোগ রয়েছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতিও প্রশ্নের মুখে পড়ছে।


নগরবাসীর প্রশ্ন—এত গুরুত্বপূর্ণ একটি এলাকায় দীর্ঘদিন ধরে এমন অব্যবস্থাপনা চললেও কেন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।


অবৈধ দখল উচ্ছেদ

ফুটপাত ও সড়ক আলাদা করে চলাচলের ব্যবস্থা

নিয়মিত ট্রাফিক নজরদারি

স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ

নগরবাসীর মতে, দ্রুত ব্যবস্থা না নিলে শিবু মার্কেট এলাকা আরও ভয়াবহ দুর্ঘটনার কেন্দ্রস্থলে পরিণত হতে পারে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন