মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বৃত্তির সুযোগসহ ইউরোপে মাস্টার্স, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও মাত্র ১৫০ টাকায় ৩০ দিনের আনলিমিটেড ইন্টারনেট,গ্রামে পৌঁছে যাচ্ছে স্বাধীন WiFi সেবা চীনে সম্পূর্ণ বিনা মূল্যে মাস্টার্সের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও বাজার থেকে বিদায় টিভিএস জুপিটার স্পেশাল এডিশন, কেন বন্ধ হলো? দক্ষিণ কোরিয়ার আকাশসীমার কাছে রুশ যুদ্ধবিমান, উত্তেজনার মধ্যে নতুন ঘটনা একই খরচে আরও দ্রুত ইন্টারনেট: বিটিসিএলের নতুন অফার ঘোষণা এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে ঝুঁকি, খরা-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা পুলিশ হত্যা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম দুর্বলতার বহিঃপ্রকাশ- আবদুল জব্বার বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ পরীক্ষা, বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের মাছ খেলেও শরীরে ঢুকতে পারে ফিতাকৃমি, বাঁচবেন যেভাবে
জনদুর্ভোগ

ফতুল্লার কায়েমপুরে বেওয়ারিশ কুকুরের ভয়াবহ উৎপাত: কুকুরের কামড়ে স্কুলছাত্র গুরুতর আহত, পায়ে ১০ সেলাই

Reporter
জিহাদ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৩:২০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ফতুল্লার কায়েমপুরে বেওয়ারিশ কুকুরের ভয়াবহ উৎপাত: কুকুরের কামড়ে স্কুলছাত্র গুরুতর আহত, পায়ে ১০ সেলাই
📷 ফতুল্লার কায়েমপুরে বেওয়ারিশ কুকুরের ভয়াবহ উৎপাত: কুকুরের কামড়ে স্কুলছাত্র গুরুতর আহত, পায়ে ১০ সেলাই। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত চরম আকার ধারণ করেছে। কুকুরের আক্রমণের ভয়ে প্রতিদিনই ওই এলাকার শিশু, নারী ও বৃদ্ধদের চরম ভোগান্তি ও আতঙ্কের মধ্যে চলাচল করতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে স্কুলে যাওয়ার পথে কুকুরের নৃশংস আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হয়েছে তানভীর (১০) নামে এক স্কুলছাত্র। কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হওয়ায় তার পায়ে ১০টি সেলাই দিতে হয়েছে।
আহত তানভীর কায়েমপুর (মাতব্বর বাড়ি) এলাকার মহসিন মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে তানভীর প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাচ্ছিল। পথে কায়েমপুর মাতব্বর বাড়ির মাঠের কাছে পৌঁছালে হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পায়ে কামড়ে ধরে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটি শিশুটিকে এতটাই শক্তভাবে কামড়ে ধরেছিল যে, স্থানীয় ৫-৬ জন মানুষ একত্রিত হয়ে অনেক চেষ্টার পর কুকুরের মুখ থেকে তাকে ছাড়াতে সক্ষম হন।
পরে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তানভীরকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করেন। ক্ষত গভীর হওয়ায় তার পায়ে মোট ১০টি সেলাই দিতে হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কায়েমপুর ও এর আশপাশের অলিগলিতে দলবেঁধে বেওয়ারিশ কুকুরের বিচরণ বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই পথচারী, বিশেষ করে স্কুল-মাদরাসাগামী কোমলমতি শিশু, নারী ও বয়স্করা কুকুরের তাড়া এবং কামড়ের শিকার হচ্ছেন। এতে পুরো এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকরা তাদের সন্তানদের একা স্কুলে বা বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন।
ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
Author

জিহাদ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন