মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বৃত্তির সুযোগসহ ইউরোপে মাস্টার্স, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও মাত্র ১৫০ টাকায় ৩০ দিনের আনলিমিটেড ইন্টারনেট,গ্রামে পৌঁছে যাচ্ছে স্বাধীন WiFi সেবা চীনে সম্পূর্ণ বিনা মূল্যে মাস্টার্সের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও বাজার থেকে বিদায় টিভিএস জুপিটার স্পেশাল এডিশন, কেন বন্ধ হলো? দক্ষিণ কোরিয়ার আকাশসীমার কাছে রুশ যুদ্ধবিমান, উত্তেজনার মধ্যে নতুন ঘটনা একই খরচে আরও দ্রুত ইন্টারনেট: বিটিসিএলের নতুন অফার ঘোষণা এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে ঝুঁকি, খরা-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা পুলিশ হত্যা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম দুর্বলতার বহিঃপ্রকাশ- আবদুল জব্বার বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ পরীক্ষা, বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের মাছ খেলেও শরীরে ঢুকতে পারে ফিতাকৃমি, বাঁচবেন যেভাবে
শিক্ষা

বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ পরীক্ষা, বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের

Reporter
Narayanganj Voice ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৬:৪২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ পরীক্ষা, বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের
📷 বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ পরীক্ষা, বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ পরীক্ষা বিসিএসের মানের কাছাকাছি নেওয়ার পরিকল্পনা করছে সরকার। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে এ উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্

এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ পরীক্ষা বিসিএসের মানের কাছাকাছি নেওয়ার পরিকল্পনা করছে সরকার। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে এ উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগে যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এ জন্য এনটিআরসিএর নিয়োগ পরীক্ষার মান বিসিএসের কাছাকাছি নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার।

শিক্ষকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই পেশায় সবচেয়ে বড় অর্জন অর্থ কিংবা পদমর্যাদা নয়, বরং সামাজিক মর্যাদা ও মানুষের সম্মান। শিক্ষকদের আগের চাকরির পদমর্যাদা ও বেতনের সঙ্গে শিক্ষকতাকে তুলনা না করার পরামর্শও দেন তিনি।

শিক্ষামন্ত্রীর মতে, একজন শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। কতজন শিক্ষার্থীকে সঠিকভাবে পড়িয়ে যোগ্য মানুষ হিসেবে তৈরি করা গেল, সেটিই শিক্ষকের প্রধান অর্জন। পাশাপাশি শিক্ষকতা করতে গিয়ে নিজে কতটা শিখলেন এবং নিজের জ্ঞান কতটা বাড়াতে পারলেন, সেটিও গুরুত্বপূর্ণ।

শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে ড. মিলন বলেন, শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করতে সরকার কাজ করছে। বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যকার বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত সমস্যার সমাধানেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশিক্ষণ শুধু গতানুগতিক বা রুটিননির্ভর হলে চলবে না। এতে নতুন ধারণা, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক শিক্ষকই একজন শিক্ষার্থী। শিক্ষককে নিয়মিত শিখতে হবে এবং নিজের জ্ঞান বাড়াতে হবে। শেখা ও শেখানোর প্রক্রিয়া একই সঙ্গে চলতে হবে।

প্রশিক্ষণ থেকে কী শিখেছেন, কী শিখতে পারেননি এবং কী শেখার প্রত্যাশা ছিল, তা লিখিতভাবে জানানোর আহ্বান জানান মন্ত্রী। শিক্ষকদের মতামত ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Author

Narayanganj Voice ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন