বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
সংগঠন

নারায়ণগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভায় কর্মকর্তাদের অংশগ্রহণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৮:৩০ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভায় কর্মকর্তাদের অংশগ্রহণ
📷 নারায়ণগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভায় কর্মকর্তাদের অংশগ্রহণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ–এর উদ্যোগে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নারায়ণগঞ্জ–এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভাইস প্রিন্সিপাল সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক Humayun Kabir Khondakar। তিনি তাঁর বক্তব্যে মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদকবিরোধী আন্দোলনকে টেকসই করতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন। এ ধরনের আলোচনা সভা সমাজে মাদকবিরোধী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন